দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুয়েতে বেসামরিক অবকাঠামোতে হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় দেশগুলো।
কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নাগরিকরা যদি আকাশে জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পান, তবে তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার অংশ হতে পারে। সেনাবাহিনীর ভাষ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
গত দুই দিনে কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, লবণমুক্তকরণ কেন্দ্র এবং তেল স্থাপনায় হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব হামলায় দমকলকর্মী ও বেসামরিক নাগরিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিশেষ করে একটি তেল ডিপোতে হতাহতের ঘটনা ঘটেছে।
কাতার জানিয়েছে, বেসামরিক অবকাঠামোতে হামলা ‘সব লাল রেখা অতিক্রম করেছে’।
অন্যদিকে, ইরান দাবি করে আসছে যে তারা কেবল অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সম্পদের ওপর হামলা চালাচ্ছে।
তবে কুয়েতের স্থাপনাগুলোতে হামলার জন্য কে দায়ী, সে বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
/অ